রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল রাজশাহীতে দুই বোনের মৃত্যুর কারণ

দুই বোন মুনতাহা মারিশা ও মুফতাউল মাশিয়া। পুরোনো ছবি
দুই বোন মুনতাহা মারিশা ও মুফতাউল মাশিয়া। পুরোনো ছবি

নিপাহ ভাইরাসে নয় বরং অজানা কোনো এক ভাইরাসেই শিশু মুনতাহা মারিশা ও মুফতাউল মাসিয়ার মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা থেকে পাঠানো নমুনা রিপোর্টের উদ্ধৃতি দিয়ে শিশু দুটি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি বলে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল।

তিনি বলেন, শিশু দুটি নিপা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে আমরা এক শিশুর ও তার বাবা-মায়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছিলাম। কিন্তু রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা কেউ নিপাহ ভাইরাসে আক্রান্ত নন।

তিনি আরও বলেন, মারা যাওয়া শিশুর বাবা-মায়ের ভাষ্য মোতাবেক বরই না ধুয়ে ওই শিশু খেয়েছিল। তবে বরই বা অন্য যে কোনো খাবারের মাধ্যমেই তারা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এটি সত্য। তবে যেহেতু নিপাহ ভাইরাস নয়, সেহতু এটি অজানা এক ভাইরাস হতে পারে। যেটি শনাক্ত করার কোনো ব্যবস্থা হয়তো বাংলাদেশে নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক ধরনের ভাইরাস হতে পারে। যেহেতু তাদের (মারা যাওয়া শিশু) গায়ে কালো র‍্যাশ ছিল সেহেতু এটি ‘ম্যাঙ্গো ভাক্কাল’ ভাইরাসও হতে পারে। তবে আরও পরীক্ষা-নিরীক্ষার বিষয় আছে। খবু সহজেই বলা যাবে না। আমরা কিছু স্যাম্পল রেখেছি। হয়তো আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠাব। ঢাকার কোথাও পরীক্ষা-নিরীক্ষা করে শিশু দুটি আসলেই কী ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল তা বের করার চেষ্টা করব। রাজশাহী মেডিকেলে এই ধরনের কোনো রোগী আমরা এর আগে পাইনি। কেননা, আমরা মৃত শিশুর পেট থেকে যে ফুড স্যাম্পল নিয়েছি তার রং অস্বাভাবিক ছিল। এজন্য আমরা এর বিস্তারিত জানতে বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা করার উদ্যোগ নেব।

তিনি জানান, আমরা শিশু দুটির বাবা-মাকে আইসোলেশনে রেখেছি। এর মধ্যে শিশুর মায়ের গায়ে জ্বর রয়েছে। তবে শিশু দুটির মতো অন্য উপস্বর্গগুলো এখনো দেখা যায়নি। তবে আমরা তাদের আরও দুই-একদিন পর্যবেক্ষণে রাখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

১০

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

১২

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

১৩

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

১৪

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

১৫

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

১৬

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

১৭

চোখের জলে বিদায়...

১৮

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

১৯

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

২০
X