স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে না খেলে বিপিএলে!

হান্নান সরকার ও জিমি নিশাম। ছবি : ফেসবুক থেকে
হান্নান সরকার ও জিমি নিশাম। ছবি : ফেসবুক থেকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন জিমি নিশাম। কথা ছিল গ্রুপ পর্ব শেষেই বিপিএল ছাড়বেন নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। কেননা, এই সময়ে যে জাতীয় দলের হয়ে ভারত সফরে যাওয়ার কথা তার। তবে রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকারের অনুরোধে জাতীয় দলের হয়ে খেলতে ভারতে যাচ্ছেন না নিশাম। বরং ছুটি নিয়ে বিপিএলে খেলার বিষয়টি চূড়ান্ত করেছেন এই কিউই অলরাউন্ডার।

নিউজিল্যান্ড জাতীয় দল এই মুহূর্তে ভারতে। টেস্টের পর দাপটের সঙ্গে ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। কিউদের সামনে এখন টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২১ জানুয়ারি ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এদিকে, বিপিএলের ফাইনাল হবে ২৩ জানুয়ারি। তাই বিপিএলের ফাইনালে রাজশাহী খেললে ভারত সিরিজের প্রথম দুটি ম্যাচ মিস করবেন নিশাম।

এমন পরিস্থিতিতে কিউই অলরাউন্ডার ভারতে জাতীয় দলের হয়ে খেলার চেয়েও প্রাধান্য দিলেন বিপিএলকে। ইতোমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সঙ্গে কথা বলে ২৩ জানুয়ারি পর্যন্ত বোর্ডের অনাপত্তি পত্রও (এনওসি) নিয়েছেন নিশাম। দলের প্রতি কিউই অলরাউন্ডারের এমন নিবেদনে খুশি হান্নান সরকার।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজশাহীর কোচ লেখেন, ‘শুরুতেই বলি, জাতীয় দলের খেলা থাকলেও নিশাম রাজশাহী ওয়ারিয়র্সের সাথে থাকছে বিপিএলের শেষ পর্যন্ত। নিশামকে যখন রিকোয়েস্ট করলাম কোনোভাবে থাকা যায় কি না, সে নিজেও আগ্রহ দেখিয়েছিলো। কিন্তু নিশাম আগ্রহ দেখালেই তো শুধু হবে না, দিনশেষে জাতীয় দলের খেলা, নিশামকে যেতেই হতো। আমাদের দলে নিশামের মতো একজনকে ঐ পজিশনে খুব দরকার তা সবাই জানতাম। তাই যতটা চেষ্টা করার সুযোগ ছিল, আমরা করেছি।’

রাজশাহী ওয়ারিয়র্সের কোচ এসময় আরও লিখেন, ‘বাকি যত প্রক্রিয়া (প্রসেস) সব নিশাম নিজে করেছে। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ, এনওসির ব্যবস্থা থেকে শুরু করে সবই। রাজশাহী ফাইনালে গেলে সেই ম্যাচটা খেলেই ফিরবে সে, এই কথাটাই বলছিলো আমায় তখন। এই হলো ছবির গল্প।’ জাতীয় দল ছেড়ে বিপিএলে খেলার সিদ্ধান্তকে বড় প্রাপ্তি হিসেবেও দেখছেন হান্নান। তিনি লিখেন, ‘আমি জানি না, রাজশাহী ছাড়া অন্যকোনো দল হলে নিশাম একইভাবে চিন্তা করতো কি না। শুরু থেকেই একটা সেরা পরিবেশ তৈরী করার এবং বজায় রাখার চেষ্টা ছিল দলের মধ্যে। এসবও একটা কারণ হতে পারে। নিশাম ঠিক কি চিন্তা করে থেকে গেল তা আর জানতে চাইনি। শুধু এতোটুকু জানি, বিপিএল নিয়ে যখন নানান কথা চারদিকে, ওই সময়েও নিশামের মতো একজন তারকা খেলোয়াড় নিজ দেশের খেলা ছেড়ে এই বিপিএলে থেকে যাওয়ার কথা ভেবেছে। আমার কাছে এটাই বড় প্রাপ্তি। শুধু আমার না, আমাদের সবার জন্যই, বিপিএলের জন্যও।’

কালবেলা/জিএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১০

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১১

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১২

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৩

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৪

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৫

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৬

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৭

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৮

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৯

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

২০
X