পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে ৮৩ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও তার অবস্থা বড়ই করুণ। ছবি : কালবেলা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও তার অবস্থা বড়ই করুণ। ছবি : কালবেলা

দুদিন বাদেই ২১ ফেব্রুয়ারি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর দিন। বিদ্যালয় আছে তবে নেই শহীদ মিনার। তাই হয় না একুশে ফেব্রুয়ারির কোনো আয়োজন। নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে না শিক্ষক শিক্ষার্থীরা। ভাষাসৈনিকদের প্রতি ভালোবাসা থাকলেও প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন পার্বতীপুরের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী।

যদিও সরকারি আদেশ অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকা বাধ্যতামূলক। তবে ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে গেলেও দিনাজপুরের পার্বতীপুরে ৮৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো নির্মাণ করা হয়নি স্থায়ী শহীদ মিনার।

এদের মধ্যে যেসব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে তাদের বেশিরভাগই জরাজীর্ণ। দ্বীপশিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও তার অবস্থা করুণ। অযত্নে অবহেলায় পড়ে আছে বিদ্যালয়ের শহীদ মিনারটি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সরেজমিনে গেলে স্কুলের প্রধান শিক্ষক অমূল্য চন্দ্র রায় শহীদ মিনার সংস্কারের জন্য কয়েকবার উপজেলা শিক্ষা অফিসে ধরনা দিয়েও লাভ হয়নি বলে জানান।

উপজেলার ১০টি ইউনিয়নে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজ, মাদ্রাসা, কলেজ ও কারিগরি কলেজ মিলে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাত্র ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। প্রায় ১৫০ কিন্ডারগার্টেন স্কুলগুলোতে শহীদ মিনার নেই। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও কমিটির সভাপতিকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তারপরও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শহীদ নির্মাণ করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষিকা বলেন, আমার স্কুলের পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে আমাদের শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের গুরুত্বও অনুধাবন করতে পারছে না।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, অনেক প্রাথমিক বিদ্যালয়ে ইট-সিমেন্টের মানসম্মত শহীদ মিনার রয়েছে। উপজেলার ৫১টি মাধ্যমিক ও ৩২টি মাদ্রাসা পর্যায়ের মোট ৮৩টি প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।

পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক সরকার বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি। কয়েক বছর আগে উপজেলার ২০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।

পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল হক প্রধান বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য নির্দেশনা দিয়ে চিঠি দেওয়ার পরও তারা নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে মাউশির নির্দেশনার বিষয়ে অবগতও করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের আদেশ দিয়েছিল উচ্চ আদালত। প্রয়োজনে নিজেদের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের নির্দেশনা দিয়েছিলেন মাউশি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

বন্যার্তদের পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কঠিন সমীকরণে পাকিস্তান

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

পল্লবীতে জলাবদ্ধ এলাকায় টানা চতুর্থ দিনের মতো বিএনপি নেতার খাবার বিতরণ

ফাইনালের দায়িত্ব পাওয়া রেফারির সিদ্ধান্তে ‘পেনাল্টি’ পেয়েছিলেন মেসি

মনপুরায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ 

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

নৌভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

১০

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের পরিচয়

১১

জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

১২

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৩

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

১৪

বলিউডে আসছে জম্বি মহাযুদ্ধ, শেষ হাসি কে হাসবেন

১৫

কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আকাশ

১৬

সংবিধান সংস্কার নয় সংশোধন করতে চাই: মির্জা ফখরুল

১৭

বেলুচিস্তানে পাক বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

১৮

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা

২০
X