সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বাউল শিল্পীদের ওপর ফের হামলা

ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাউল শিল্পী।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে বাউল শিল্পীদের সঙ্গে তৌহিদি জনতার মধ্যকার একদল মানুষ হামলা করে। পরে হাতাহাতির ঘটনা ঘটে।

জানা গেছে, বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ‘সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁও’ ব্যানারে ঠাকুরগাঁও চৌরাস্তার মোড়ে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছিলেন বাউল শিল্পীরা। একই সময়ে তৌহিদি জনতার একটি দলও ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় নিজেদের কর্মসূচি নিয়ে হাজির হয়। মানুষের ভিড় বাড়তে থাকায় চৌরাস্তায় শুরু থেকেই সতর্ক অবস্থায় ছিল পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে তৌহিদি জনতার ব্যানারে একদল মানুষ চৌরাস্তা থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে কোর্ট এলাকার দিকে আসে। তারা কোর্ট চত্বরে পৌঁছালে সেখানেই কয়েকজন বাউল শিল্পীর উপস্থিতি টের পান। বাউল শিল্পীরা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়। এ সময় বাউলদের উপস্থিতি স্থানীয়দের ক্ষুব্ধ করে তোলে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং বাউল শিল্পীদের সঙ্গে তৌহিদি জনতার মধ্যকার একদল মানুষ হামলা করে। পরে হাতাহাতি ছড়িয়ে পড়ে। এতে দুই বাউল শিল্পী আহত হন। উপস্থিত মানুষেরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পুলিশ জানায়, বাউল শিল্পীদের যে কোনো অভিযোগ লিখিতভাবে দিলে বিষয়টি তদন্ত করা হবে। তবে বাউলদের ঘোষিত কর্মসূচির আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, বাউল শিল্পীদের মানববন্ধন চৌরাস্তায় হওয়ার কথা ছিল। আমরা আগে থেকেই ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েন করেছিলাম। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি চৌরাস্তায় কোনো মানববন্ধন হয়নি এবং কোনো পক্ষকেই সেখানে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে আমরা কোর্ট চত্বরে যায়। কিন্তু সেখানে পৌঁছে দেখি উভয়পক্ষই সরে গেছে। পরবর্তীতে এলাকাটি আমরা নিরাপত্তার আওতায় নিয়ে আসি।

এর আগে, গত রোববার (২৩ নভেম্বর) মানিকগঞ্জে তৌহিদি জনতার সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুপক্ষের চারজন আহত হয়েছেন। ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের শাস্তি ও মুক্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি দেন তৌহিদি জনতা ও বাউল শিল্পীরা। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X