ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ
কাটা ধানে আগুন

‘ধারদেনা করে লাগিয়েছি, এক মুহূর্তেই সব শেষ’

ফেনীর ফুলগাজী উপজেলায় জমির কাটা ধানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
ফেনীর ফুলগাজী উপজেলায় জমির কাটা ধানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলায় রাতের আঁধারে ৬০ শতক জমির কাটা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বর্গাচাষি সোলেমান মুন্সি ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরপুরের বাসিন্দা ৬৮ বছর বয়সী সোলেমান মুন্সি দীর্ঘদিন ধরে নুরপুর বাজারসংলগ্ন এলাকায় ভাড়া বাড়িতে থেকে কৃষিকাজ করেন। মাওলানা আবুল কালামের জমি বর্গা নিয়ে এবারের মৌসুমে তিনি ধান আবাদ করেছিলেন। মঙ্গলবার বিকেলে মাঠ থেকে কাটা ধান রাস্তার পাশে স্তূপ আকারে রেখে যান। কিন্তু পরদিন সকালে গিয়ে দেখেন রাতের কোনো এক অন্ধকার মুহূর্তে অজ্ঞাত ব্যক্তিরা তার সব ধানে আগুন ধরিয়ে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত সোলেমান মুন্সির চোখে তখনও অশ্রু। তিনি বলেন, ‘ধারদেনা করে এই ধান লাগিয়েছি। এক মুহূর্তেই সব শেষ। এখন আমি পরিবার নিয়ে কীভাবে চলব?’

স্থানীয়রা বলেন, সোলেমানের কারও সঙ্গে কোনো পূর্ববিরোধ ছিল না। শান্ত স্বভাবের এই কৃষকের এমন ক্ষতি দেখে এলাকাবাসী বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ বিষয়ে ফুলগাজী থানার ওসি মুহাম্মদ লুৎফর রহমান কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দায়ীদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X