নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী শ্বশুরকে আনতে গিয়ে নিমেষেই আনন্দ পরিণত হলো বিষাদে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাগাপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী সিদ্দিকুর রহমান (৫৭)। তিন বছরেরও বেশি সময় পর ফিরেছিলেন দেশে। তার বাড়িতে আসার প্রতীক্ষায় প্রহর গুনছিল নাতি-নাতনিসহ আত্মীয়স্বজনরা। সন্তানদের রেখে শ্বশুরকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন মেয়ের জামাই মোহাম্মদ উল্লাহ (৩৫)। তবে সবার উচ্ছ্বাস-আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে একটি দুর্ঘটনায়।

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জামাই-শ্বশুর দুজনেই।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নারায়ণগঞ্জের বন্দরের কেওডালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ উল্লাহর চাচা বীর মুক্তিযোদ্ধা আবদুর মজিদ বলেন, সিদ্দিকুর রহমান তিন বছরেরও বেশি সময় পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন। আমার ভাতিজাও মালয়েশিয়া প্রবাসী। সে কিছুদিন আগে দেশে এসেছে। শ্বশুরকে আনতে মোহাম্মদ উল্লাহ আমার গাড়ি নিয়ে ড্রাইভারসহ বিমানবন্দরে যায়। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ উল্লাহ প্রায় ৯ বছর আগে সিদ্দিকুর রহমানের কন্যা হীরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের রাইসা নামের সাত বছর বয়সী এক কন্যাসন্তান ও ইউসুফ নামের চার বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল করিম বলেন, জামাই-শ্বশুরকে বহন করা প্রাইভেটকারটিকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

এতে গাড়িতে থাকা দুই যাত্রীর মধ্যে মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় তার শ্বশুর ও গাড়ির চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান সিদ্দিকুর রহমান। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১০

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১১

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১২

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৩

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৪

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৫

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৬

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৭

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৮

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৯

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X