শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসাধীন হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগার। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গা জেলা কারাগার। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় কারাগারে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মিঠু মিয়া নামে এক হাজতি। সে দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার মরহুম ফজলু মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার ফখর উদ্দিন জানান, শনিবার (১৭ ফেব্রুয়ারি) দামুড়হুদা মডেল থানার মামলা নং-৭ ও জিআর ১৮/২৪ মামলায় অভিযুক্ত মিঠু মিয়া (৩০) চুয়াডাঙ্গা কারাগারে ২০৪/২৪ নম্বর হাজতি হিসেবে কারা হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিঠু মিয়া অসুস্থ হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে ওইদিন বেলা ১টায় তাকে কারা হাসপাতালে নিয়ে আসা হয়। এদিন রাত সাড়ে ১০টায় সে আবার বুকে ব্যথা অনুভব করলে তাকে রাতে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মারা যায়। এ ঘটনায় কারাবিধি অনুযায়ী মিঠু মিয়ার মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এরপর সদর থানায় একটি অপমৃত্যু মামলার পর তার মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীর জানান, শনিবার ভ্যান চুরির অভিযোগে এলাকাবাসী তাকে গণধোলাই শেষে থানায় সোপর্দ করে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা শেষে জেলা কারাগারে পাঠানো হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল করে ফ্রান্সকে এগিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১০

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১১

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১২

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১৩

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৬

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১৭

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১৮

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৯

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

২০
X