মনজু বিজয় চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ব্রোকলি চাষে সফলতা পেল শ্রীমঙ্গলের চাষি শরিফ মিয়া

ব্রোকলি হাতে নিজের ক্ষেতে দাঁড়িয়ে আছেন সবজি চাষি শরিফ মিয়া ও তার এক স্বজন। ছবি : কালবেলা
ব্রোকলি হাতে নিজের ক্ষেতে দাঁড়িয়ে আছেন সবজি চাষি শরিফ মিয়া ও তার এক স্বজন। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার টিকরিয়া গ্রামের সবজি চাষি শরিফ মিয়ার ব্রোকলি চাষে সফলতা এসেছে। দুই বছর আগে তার জমিতে সে সময় তিনি ১২ হাজার চারা লাগিয়ে উৎপাদিত ব্রোকলি বিক্রি করে ৬ লাখ টাকা আয় করেন। এরপর থেকে তিনি প্রতিবছর ব্রোকলি চাষ করে আসছেন। ব্রোকলি চাষ সফল হওয়ায় এখন অন্যান্য চাষিরাও ব্রোকলি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

কৃষি অধিদপ্তর সূত্র জানায়, ব্রোকলি বা সবুজ ফুলকপি আমাদের দেশে একটি নতুন কপি গোত্রের সবজি। কিছুদিন আগেও ব্রোকলি দেশের মানুষের কাছে অপরিচিত সবজি ছিল। বর্তমানে এটি লাভজনক হিসেবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এবং সবার কাছে সমাদৃত হচ্ছে। কারণ এই কপি অন্যান্য সবজির চেয়ে বেশি পুষ্টিসমৃদ্ধ।

সূত্র জানায়, ব্রোকলিতে ভিটামিন সি, ক্যালসিয়াম ও লৌহ বিদ্যমান। ব্রোকলি ক্যানসার, স্তন ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখে। শিশুদের রাতকানা ও অন্ধত্ব রোগ থেকে রক্ষা করতে পারে। এ ছাড়া রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোলেস্টেরল কমাতে সাহায্য করে। গ্যাসট্রিক আলসার প্রতিরোধে দারুণ কার্যকর।

শরিফ মিয়া বলেন, তিনি এবার তার ৪০ শতক জমিতে ব্রোকলির চাষ করেন। কার্তিক মাসের শেষ দিকে ৪ হাজার ব্রোকলির চারা রোপণ করেন। ১ ইঞ্চি জমিও অনাবাদি নেই। ব্রোকলি ছাড়াও তিনি সারা বছর বিভিন্ন জাতের সবজি চাষ করে থাকেন। তার পরিচর্যায় মাত্র আড়াই মাসের মাথায় তিনি ব্রোকলি বিক্রি শুরু করেন।

১৫ দিনে শরিফ মিয়া ৫০ হাজার টাকার ব্রোকলি বিক্রি করেছেন। আগামী ১৫ দিনের মধ্যে আরও ৫০ হাজার টাকার ব্রোকলি বাজারে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন বলেন আমাদের দেশে শীতকালীন আবহাওয়ায় ব্রোকলি চাষের জন্য খুব উপযোগী। এটি একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। তা ছাড়া ব্রোকলি স্বাস্থ্যসম্মত সবজি। এটি হালকা সিদ্ধ করে তেল-মসলা ছাড়াও খাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X