শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে তিন মাসেও খোঁজ মেলেনি বঙ্গোপসাগরে নিখোঁজ ৯ জেলের

বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া জেলেরা। পুরোনো ছবি
বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া জেলেরা। পুরোনো ছবি

সাড়ে তিন মাসেও খোঁজ মেলেনি বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া ৯ জেলের। গত ১৭ নভেম্বের মাছ শিকারের সময় ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে বঙ্গোপসাগরে ট্রলারসহ নিখোঁজ হন ওই ৯ জেলে।

নিখোঁজ জেলেরা হচ্ছেন, চট্টগ্রামের হামিনি জলদাসের পুত্র সুদান, আব্দুল কারিমের পুত্র নেছার, হাবিবুর রহমানের পুত্র আবুল কাসেম, মো. ইসলামের পুত্র বাদশা, করিম আকনের পুত্র মো. কালু, হরিসন্ন দাসের পুত্র হরি রঞ্জন, সোনায়েত আলীর পুত্র আমির হোসেন, ইসলাম মিয়ার পুত্র নুরুল আফসার, মো. জামাল মিয়া। তাদের সবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালি, সাতকানিয়া ও চকরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

আগামী ২৮ মার্চ সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লির কার্যক্রম শেষ হবে। সবকিছু গুটিয়ে নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যাবেন জেলে-বহাদ্দরা। কিন্তু বঙ্গোপসাগরে হারিয়ে যাওয়া জেলেদের কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠা কাটছে না তাদের নিয়ে আসা বহাদ্দরের।

দুবলার চরের ইসাহাক বহদ্দার ও আবু বহদ্দার জানান, তার এফবি আল্লাহর দান ফিশিং ট্রলারের ১৪ জেলে মাছ ধরার সময় ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে নিখোঁজ হন। পরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ৬ জেলেকে অপর একটি ফিশিং ট্রলারের জেলেরা জীবিত উদ্ধার করে। কিন্তু ৯ জেলে এবং ফিশিং ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রায় সাড়ে তিন মাস পার হলেও জেলেদের সন্ধান না পেয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।

শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে তারা আমাকে জানায়নি। যার কারণে মিধিলির ক্ষয়ক্ষতির রিপোর্ট দেওয়ার সময় নিখোঁজ ৯ জেলের বিষয়টি উল্লেখ করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

১০

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

১২

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

১৩

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

১৪

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

১৫

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

১৬

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

১৭

চোখের জলে বিদায়...

১৮

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

১৯

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

২০
X