নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

বেইলি রোডের অগ্নিকাণ্ডে নোয়াখালীর ৪ জনের মৃত্যু, দাফন সম্পন্ন

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত মা ও তার দুই শিশু সন্তানকে নিজ বাড়িতে আনা হলে এলাকাবাসী দেখতে ভিড় জমায়। ছবি : কালবেলা
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত মা ও তার দুই শিশু সন্তানকে নিজ বাড়িতে আনা হলে এলাকাবাসী দেখতে ভিড় জমায়। ছবি : কালবেলা

রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডে নোয়াখালীর চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তান রয়েছে।

শুক্রবার (১ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোস্তফা কন্ট্রাক্টর বাড়ির পারিবারিক কবরস্থানে মা ও দুই ছেলের দাফন সম্পন্ন হয়েছে।

তারা হলেন, একই বাড়ির ছায়েক আহমেদ আশিকের স্ত্রী নাফিসা আক্তার (২৮) ও তার দুই শিশু ছেলে আরহান (৭) ও আদিয়াত (৩)।

অপরদিকে, সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের মঈশা গ্রামের আশিক (৩০) নামে এক যুবকও একই অগ্নিকাণ্ডে মারা যায়।

জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। ওই সময় নাফিসা আক্তার তার বড় ছেলে আরহানের পরীক্ষা শেষ হওয়ায় দুই ছেলেকে নিয়ে কাচ্চি ভাইতে খেতে যায়। একই সময়ে তার স্বামীও সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু তার স্বামী ভাগ্যক্রমে সেখানে না যাওয়ায় তিনি বেঁচে যান। ওই অগ্নিকাণ্ডে মা তার দুই ছেলে শ্বাসকষ্টে মারা যান।

নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারী আলমগীর জানান, একই পরিবারের তিনজনের মরদেহ দুপুর পৌনে ২টার দিকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর জানাজা শেষে দুপুর আড়াইটার দিকে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ দিকে সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের মাঈশা গ্রামের তাকওয়া বাড়ির আশিককে নিজ বাড়িতে আনা হয়নি। তাকে ঢাকায় আত্মীয়স্বজনের তত্ত্বাবধানে ঢাকা আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১০

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১১

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

১২

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

১৩

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

১৪

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

১৫

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

১৬

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

১৭

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

১৮

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

১৯

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

২০
X