বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৯:২২ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মেয়েকে নিয়ে কাচ্চি খেতে গিয়ে পুড়ে মারা গেলেন ফিনিপিনো মা

মেয়েকে নিয়ে কাচ্চি খেতে গিয়ে পুড়ে মারা গেলেন ফিনিপিনো মা

ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে সাততলা ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জের মাধবপুরের রুবি রায় (৪০) ও বিয়াংকা রায় (১৭) নামে দুই নারী নিহত হয়েছেন।

তারা সম্পর্কে মা-মেয়ে। রুবি রায় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের পোল্যান্ড প্রবাসী উত্তম কুমার রায়ের স্ত্রী ও বিয়াংকা রায় তার কন্যা। জানা যায়, রুবি রায় ফিলিপাইনের নাগরিক।

বৃহস্পতিবার সন্ধ্যায় মা-মেয়ে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের কাচ্চি ভাই রেস্তোরাঁয় খাবার আনতে গিয়ে অগ্নিকাণ্ডের শিকার হয়ে নিহত হন।

শুক্রবার (০১ মার্চ) নিহত বিয়াংকা রায়ের বড় চাচা বিশনো রায় জানান, তার ছোট ভাই উত্তম কুমার রায় ১৯৯৬ সালে দক্ষিণ কোরিয়ায় হুন্দাই কোম্পানিতে ইনঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অবস্থায় সেখানে ফিলিপাইনের নাগরিক রুবি রায়কে বিয়ে করেন।

পরবর্তীতে সে ওই কোম্পানির কাজের জন্য পোল্যান্ড যান। এ সময় তিনি স্ত্রী কন্যাকে দেশে রেখে যান। তারা ঢাকার মালিবাগে থাকতেন। তাদের খবর পেয়ে উত্তম কুমার রায় পোল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শুক্রবার রাতে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। পরে শনিবার স্ত্রী ও কন্যার মরদেহ নিয়ে মাধবপুর গ্রামের বাড়িতে যাবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X