কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক ব্যবস্থাকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ক্রমেই ক্ষমতার রাজনীতির পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, ওয়াশিংটনের নীতিনির্ধারণে এখন এমন একটি মানসিকতা কাজ করছে, যেখানে আন্তর্জাতিক আইন নয়; বরং মার্কিন ক্ষমতা ও প্রভাবকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্পষ্ট বিশ্বাস তৈরি হয়েছে যে বহুপাক্ষিক সমাধান এখন আর কার্যকর নয়। মার্কিন ক্ষমতা ও প্রভাব প্রয়োগই এখন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং কখনো কখনো সেই প্রয়োগ আন্তর্জাতিক আইনের মানদণ্ডকে পাশ কাটিয়েই করা হচ্ছে।

সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষাপটে ইউরোপজুড়ে অস্থিরতা বাড়ছে। এমন পরিস্থিতিতেই গুতেরেস এই মন্তব্য করলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জাতিসংঘ প্রতিষ্ঠার সময় যে নীতিগুলো নির্ধারণ করা হয়েছিল, সেগুলো এখন হুমকির মুখে। বিশেষ করে সদস্য রাষ্ট্রগুলোর সমতার নীতিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

ডোনাল্ড ট্রাম্প অতীতেও জাতিসংঘের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি সংস্থাটির কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। সে সময় ট্রাম্প দাবি করেন, তিনি একাই ৭টি দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটিয়েছেন, যেখানে জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারেনি।

ট্রাম্পের এমন সমালোচনার প্রেক্ষিতে গুতেরেস স্বীকার করেন, আন্তর্জাতিক আইন মানতে সদস্য রাষ্ট্রগুলোকে বাধ্য করাতে জাতিসংঘ কার্যত দুর্বল। তিনি বলেন, সংস্থাটির কোনো বলপ্রয়োগের ক্ষমতা নেই এবং সেই ক্ষমতা মূলত বড় শক্তিগুলোর হাতেই কেন্দ্রীভূত। তবে প্রশ্ন হলো, সেই ক্ষমতা কি টেকসই ও ন্যায়সঙ্গত সমাধানের জন্য ব্যবহৃত হচ্ছে, নাকি কেবল স্বল্পমেয়াদি স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ থাকছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, বর্তমান নিরাপত্তা পরিষদ আর বিশ্ব বাস্তবতাকে প্রতিনিধিত্ব করে না এবং ভেটো ক্ষমতা প্রায়ই সদস্য রাষ্ট্রগুলোর নিজস্ব স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হচ্ছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে ইউক্রেন ও গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ ব্যাহত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১০

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১২

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৩

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৪

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৫

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১৬

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৭

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৮

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৯

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

২০
X