ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো যুবক

আলভি আহমেদ। ছবি : সংগৃহীত
আলভি আহমেদ। ছবি : সংগৃহীত

ফরিদপুরে বালু বোঝাই ‌ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই আলভি আহমেদ (২৪) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। শনিবার (২ মার্চ) রাত ৯ টায় ফরিদপুর শহরের সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক আলভি ফরিদপুর শহরের সাব রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছলে তার মোটরসাইকেলের চাকা পিচ্ছিল কেটে পাশে থাকা চলন্ত বালু বোঝাই ট্রাকের নিচে চলে যায়। বালু বোঝাই ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শরীর বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

জানা গেছে, আলভি পাঠাও কুরিয়ার সার্ভিসে ‌কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলায়। তিনি ফরিদপুরের ভাসানচরে শ্বশুরবাড়িতে থাকতেন।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক শ্রীবাস গাইন কালবেলাকে জানান, দুর্ঘটনার খবর শুনেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ, তবে ধরার প্রচেষ্টা চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৪

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৬

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৭

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৮

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৯

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

২০
X