সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে প্রায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২

সিলেটে ইয়াবার চালানসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক। ছবি : কালবেলা
সিলেটে ইয়াবার চালানসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক। ছবি : কালবেলা

সিলেটে ইয়াবার একটি বড় চালানসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ । মঙ্গলবার (৫ মার্চ) সকালে র‌্যাব-৯ এর মিডিয়া উইংয়ের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪৭ হাজার ১০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার (৪ মার্চ) বিকেলে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটক দুজন হলেন- হোসেন আহমেদ (৩৫) ও সিরাজ উদ্দিন (৫১)। দুজনই জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি এলাকার বাসিন্দা। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। পরে তাদের আলামতসহ সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিউর রহমান সোহেল বলেন, ইয়াবাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এটাই সিলেটে জব্দকৃত ইয়াবার সবচেয়ে বড় চালান। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এর আগে ২০২২ সালে ৩৩ হাজার পিস ইয়াবার একটি বড় চালান সিলেটে জব্দ করেছিল র‌্যাব-৯।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১০

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১১

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১২

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৩

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৫

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৭

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৮

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৯

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

২০
X