সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগেই একটি দল ঠকাচ্ছে : তারেক রহমান

সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: কালবেলা
সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: কালবেলা

ক্ষমতায় গেলে প্রত্যেক মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, এই দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, বেহেশত, দোজখ, সবকিছুর মালিক আল্লাহ। আর একটি দল ভোটের জন্য বেহেশতের টিকিট দিচ্ছে। নির্বাচনের আগেই তো ঠকাচ্ছে। আমরা যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সিলেটের আলিয়া মাাদ্রাসা মাঠে বিএনপির ধানের শীষের প্রথম জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আজকে লাখ লাখ মানুষ এই মাঠে সমবেত হয়েছেন। এই পরিবেশ ও সবার অধিকার প্রতিষ্ঠা করতে কয়েক হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। বিগত ১৫ বছরে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আমরা হারিয়েছি জুনাইদকে, দিনারকে। বিএনপির লাখ লাখ মানুষ খুন, মামলা ও হয়রানির শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে মানুষ শুধু লুটপাট দেখেছে।

উদাহারণ দিয়ে তিনি বলেন, ‘২০০৫ সালে বন্যার সময় সুনামগঞ্জ এসেছিলাম, তখন আসতে মাত্র ৫ ঘণ্টা সময় লেগেছিল, এখন আসতে ১০ ঘণ্টা লাগে। এত সময় লাগে না লন্ডন যেতেও। তথাকথিত নির্বাচন দিয়ে তারা শুধু ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেয়নি। তারা উন্নয়নের নামে দেশের অর্থ বিদেশে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।’

তারেক রহমান বলেন, ‘বিএনপি দেশের এ অবস্থার পরিবর্তন করতে চায়। কৃষক কার্ড দিয়ে কৃষকের পাশে দাঁড়াতে চায়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রত্যেকটি পরিবারের নারী পুরুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বেকার যারা আছেন, তাদের আর বেকার থাকতে দেব না। তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে কাজে লাগাব।

তারেক রহমান স্লোগান ধরে বলেন, করব কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ। এজন্য সবাইকে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানান।

বিএনপির চেয়ারম্যান বলেন, শহীদ জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। এখন আমরা আবার শুরু করতে চাই। এতে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনিভাবে ওপার থেকে পানি ছেড়ে দিলেও বন্যায় ভেসে যাব না। তারেক রহমান বলেন, আমরা সবসময় বলি দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য দেশ, সবার আগে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X