পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ছাত্রলীগের পদ বাণিজ্য

‘টাকা ফেরত দেন, নইলে গণভবনে যাব’

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক তালুকদার ও তার শেয়ার করা ফেসবুক পোস্ট। ছবি : সংগৃহীত
কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক তালুকদার ও তার শেয়ার করা ফেসবুক পোস্ট। ছবি : সংগৃহীত

‘জেলা ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ করছি, টাকাগুলো যে নিছেন, দয়া করে ফেরত দেন, নইলে গণভবনে যাব, বাকি ডকুমেন্ট নিয়া।’ পদবঞ্চিত হয়ে ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লিখে ক্ষোভ ঝেড়েছেন কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক তালুকদার।

জানা গেছে, সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত আলাদা আলাদা প্যাডে কলাপাড়া উপজেলায় হাসিবুল হাসানকে সভাপতি ও বাবু তালুকদারকে সাধারণ সম্পাদক, পৌরসভায় রাকিবুল হাসান রাব্বিকে সভাপতি ও রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সরকারি কলেজ শাখায় জসিম উদ্দিন জিতুকে সভাপতি ও মিজানুর রহমান মুসাকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়।

তবে কমিটি ঘোষণার পরপরই বিতর্কিত, একাধিক মামলার আসামি, অসাংগঠনিক ও বিএনপি পরিবারের লোকজনকে দিয়ে কমিটি গঠনের অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। কেউ কেউ বলছেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিতর্কিত ও বিএনপি পরিবারের লোকজনকে কমিটিতে স্থান দিয়েছেন জেলা ছাত্রলীগ।

পরে ব্যাপক সমালোচনার মুখে পটুয়াখালীর জেলা ছাত্রলীগের আওতাধীন কলাপাড়া উপজেলা পৌর ও সরাসরি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণার আধঘণ্টার মাথায় তা সাময়িকভাবে স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে সদ্য দেওয়া সব কমিটি সাময়িকভাবে স্থগিতে কিছুটা স্বস্তি বিরাজ করছে ত্যাগী ছাত্রলীগের নেতাকর্মীরদের মাঝে। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তকে স্বাগতম জানিয়ে শহরজুড়ে আনন্দ মিছিল করে ছাত্রলীগের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা।

এদিকে কমিটি স্থগিতের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচুর টাকার ছবি পোস্ট করেছেন কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক তালুকদার। সেখানে তিনি লিখেন, ‘জেলা ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ করছি, টাকাগুলো যে নিছেন, দয়া করে ফেরত দেন, নইলে গণভবনে যাব, বাকি ডকুমেন্ট নিয়া।’ ছাত্রলীগ নেতার ওই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক তালুকদার কালবেলাকে বলেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিএনপি পরিবারের লোকজনকে দিয়ে কমিটি গঠন করেছে জেলা ছাত্রলীগ; যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে। তাছাড়া জেলা ছাত্রলীগের এমন আচরণে ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী বলেন, তারা স্বপ্নেও এমন কমিটি আশা করেননি। ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন এখানে অছাত্র, মামলার আসামি, বিএনপি পরিবারের কোনো স্থান নেই। কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ছাত্রলীগের এ নেতা দ্রুত পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠন করার অনুরোধ জানান।

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার বলেন, ছাত্রলীগের কমিটি গঠন হওয়া উচিত ত্যাগী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের দিয়ে। এভাবে বিতর্কিত ও বিএনপি পরিবারের সদস্যদের ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত করলে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি ধ্বংস হয়ে যাবে। এ সময় তিনি বিতর্কিত কমিটি অবিলম্বে বিলুপ্তির দাবি জানান।

এ ব্যাপারে জানতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া হাইকমিশনারের বৈঠক: ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১০

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১১

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১২

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

১৩

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

১৪

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

১৫

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১৬

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১৭

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১৮

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১৯

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

২০
X