কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৬:০৭ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে খাদ্য সহায়তা পেল ৩০০ অসহায় পরিবার

রমজানে খাদ্য সহায়তা দেওয়া হয় ৩০০ অসহায় পরিবারের মাঝে। ছবি : সংগৃহীত
রমজানে খাদ্য সহায়তা দেওয়া হয় ৩০০ অসহায় পরিবারের মাঝে। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে রমজান উপলক্ষে ৩০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

রোববার (১০ মার্চ) বিকেলে জীবননগর স্টেডিয়ামে এসব খাবার বিতরণ করা হয়।

দোস্ত এইডের নির্বাহী সদস‍্য সাংবাদিক সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস‍্য হাজী আলী আজগর টগর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাসিনা মমতাজ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আলী আজগর টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন উদ‍্যোগ গ্রহণ করেছেন। মায়ের মমতা দিয়ে বিভিন্ন ভাতা প্রণয়নের মাধ‍্যমে তাদেরকে সমাজে মর্যাদাকর জায়গায় নিয়ে গেছেন। বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়তে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

উল্লেখ্য, রমজানে সংস্থাটি বিভিন্ন জেলায় ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ করছে। আর পুরো রমজানে দেড় লাখ প‍্যাকেট ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এছাড়া দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানি স্যানিটেশন, কর্মসংস্থান তৈরি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু, মানবাধিকার, জরুরি সহায়তাসহ বিভিন্ন ধরণের ৩০টি প্রকল্প নিয়ে দেশব্যাপী কাজ করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১২

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৩

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৪

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৫

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৬

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৭

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৮

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৯

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

২০
X