শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কৃষি ব্যাংকের ২ কর্মকর্তাকে মারধর

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

নরসিংদী শিবপুরে ঋণখেলাপি মামলার জেরে বাংলাদেশ কৃষি ব্যাংকের দুই কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার পুটিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কাজী মোহাম্মদ যোবায়ের শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আহতরা হলেন- বাংলাদেশ কৃষি ব্যাংকের শিবপুর উপজেলার মুন্সেফেরচর শাখা ব্যবস্থাপক কাজী মোহাম্মদ যোবায়ের ও কর্মকর্তা জহিরুল ইসলাম। মারধরে তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্ত সুমন সরকার (৩৬) পুটিয়া গ্রামের জিয়া উদ্দিন সরকারের ছেলে। তিনি একজন ঋণখেলাপি। তার বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ ২০২২ সালে খেলাপির জন্য মামলা করে। এক পর্যায়ে তিনি কারাভোগও করেন। পরে আদালতের মাধ্যমে ব্যাংকের বকেয়া পরিশোধ করেন।

আহত শাখা ব্যবস্থাপক কাজী মোহাম্মদ যোবায়ের জানান, ব্যাংকের নিয়ম অনুযায়ী, আমরা কাউকে ঋণ দেওয়ার পূর্বে ঘটনাস্থল পরিদর্শনে যাই। সেই অনুযায়ী পুটিয়া বাজারে নতুন গ্রাহক জলিল মিয়ার অটো পার্টস দোকানে ঋণ দেওয়ার জন্য পরিদর্শন করতে যাই। এ সময় সুমন মিয়া আমাদের দেখে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে কাঠ দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।

শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X