রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পেঁপে গাছ নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সামান্য পেঁপে গাছ সরানো নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ইটের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস (৬৫) হোছনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের মৃত জিয়াউল হক মল্লিকের ছেলে। একই এলাকার নুর মোহাম্মদ (৩৫) নামে এক ব্যক্তির ছুঁড়ে মারা ইটের আঘাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।

নিহতের পুত্রবধূ পারভীন আক্তার বলেন, পাশের বাড়ির নুর মোহাম্মদ একটা পেঁপে গাছ কেটে আমাদের শৌচাগারের সঙ্গে লাগিয়ে রাখে। পরে আমরা সেটা সরিয়ে তাদের শৌচাগারের পাশে রাখি। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বিবাদী নুর মোহাম্মদ আমার শ্বশুরকে ইট ছুঁড়ে মারে। এতে সে গুরুতর আহত হয়। তাকে সেখান থেকে উদ্ধার করে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. দানু মিয়া জানান, তাদের বাড়ি পাশাপাশি। আগে থেকেই জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে দু'পক্ষের মাঝে একটি মামলাও চলমান। পূর্ব বিরোধের জেরে সামান্য পেঁপে গাছ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ইট দিয়ে আঘাত করলে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতকরা পলাতক রয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত ব্যক্তিকে ধরার জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১০

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১১

‘খুব ভালো খেলেছে রেফারি’

১২

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১৩

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

১৪

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

১৫

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৬

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

১৭

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

১৮

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

১৯

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

২০
X