ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ইফতার মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ময়মনসিংহে ইফতার মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় আয়োজিত কর্মী সভা ও ইফতার মাহফিলে প্রাধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ধারা মিয়া বাড়ী সংলগ্ন সৈয়দ সুরাত উদ্দিন আহমেদ রাইস মিল চত্বরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সভা ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আবু হাসনাত বদরুল কবির, আলী আমজাদ খান দিপু প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, ওবায়দুল কাদের গোমর ফাঁস করে দিয়েছেন। জনগণ তাদের পাশে ছিল না। প্রতিবেশী দেশের অযাচিত হস্তক্ষেপে তারা প্রহসনের নির্বাচন করতে পেরেছে।

তিনি বলেন, স্বাধীন দেশে বিদেশি শক্তির অযাচিত হস্তক্ষেপে আওয়ামী লীগ জনগণের অধিকার হরণ করে নিয়েছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংস এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো চরম দলীয়করণ করে আওয়ামী লীগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের পথ রুদ্ধ করে দিয়েছে। এখন দলীয় সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগের অধীনে নির্বাচন মানে তাদের ব্লু প্রিন্ট বাস্তবায়ন করা।

দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রসঙ্গ উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, ডামি সরকার জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। এক দফার আন্দোলন শেষ হয় নাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন জোরদার করতে হবে।

রমজান মাসব্যাপী তৃণমূল পর্যায়ে কর্মীসভা ও ইফতার আয়োজনে বিএনপির সাংগঠনিক কর্মসূচি অনুযায়ী ধারা ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সারা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে ইফতার মাহফিলের প্রথম কর্মসূচি ছিল আজ ধারা ইউনিয়নের কর্মীসভা ও ইফতার মাহফিল। কর্মী সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

১০

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

১১

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১২

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৩

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

১৪

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১৫

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১৬

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১৭

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৯

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

২০
X