বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

কয়রা ছাড়লেন সুই‌ডেনের রাজকন্যা

কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া। ছবি : কালবেলা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া। ছবি : কালবেলা

সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া খুলনার উপকূলীয় উপজেলা কয়রা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টা ৪৫ মি‌নি‌টে তি‌নি ক‌পোতাক্ষ মহা‌বিদ‌্যালয় মাঠ থে‌কে হে‌লিকপ্টারে করে রওনা দেন।

এর আগে সকাল ৮টায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া ম‌হেশ্বরীপুর ইউ‌নিয়‌নের গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ ক‌রেন। প‌রে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান পর্যবেক্ষণ করেন।

তিনি ঘুরে ঘুরে এ অঞ্চলে লিঙ্গ সমতা পরিস্থিতি, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম প‌রিদর্শন এবং মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন ক‌রেন।

পাশাপা‌শি ঝুঁকিপূর্ণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অনুভূতি শুনে‌ছেন এবং জীবন-জীবিকা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমন উপল‌ক্ষ্যে বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১ হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X