কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিস উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৮

নৌকাডুবির পর অভিবাসীদের বেঁচে থাকার চেষ্টা। পুরোনো ছবি
নৌকাডুবির পর অভিবাসীদের বেঁচে থাকার চেষ্টা। পুরোনো ছবি

গ্রিস উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৮ অভিবাসী নিহত হয়েছেন।

রোববার (০৭ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির কাছে একটি অভিবাসী নৌকা ডুবে গেছে। শনিবার দেশটির কোস্টগার্ড জানায়, সমুদ্রপথে যাত্রার সময় নৌকাটি দ্বীপ থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণে উল্টে যায়। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, নৌকাটি প্রথম দেখতে পায় একটি তুর্কি কার্গো জাহাজ। এরপর তারা তাৎক্ষণিকভাবে গ্রিক কর্তৃপক্ষকে খবর দেয়। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জীবিত দুজনকে উদ্ধার করেন। তাদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

২০১৫-১৬ সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিস ছিল অভিবাসী সংকটের সামনে থাকা প্রধান দেশ। তখন এক মিলিয়নেরও বেশি মানুষ গ্রিস হয়ে ইউরোপে পৌঁছেছিল।

এরপর কিছুটা কমে এলেও গত এক বছরে আবারও লিবিয়া থেকে ছোট নৌকায় অভিবাসীদের আসার ঘটনা বেড়েছে। বিশেষত ক্রিট, গাভদোস ও ক্রিসি— আফ্রিকার উপকূলের কাছাকাছি থাকা এই দ্বীপগুলোর উদ্দেশে নৌকা যাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১০

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১১

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১২

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৩

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৪

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৫

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৬

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৭

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৮

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৯

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

২০
X