ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ৩

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

ময়মনসিংহের ত্রিশালে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা ও কুপিয়ে আহত করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোররাতে ভালুকার সিডস্টোর ও ত্রিশালের বৈলর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন- বেদেনা খাতুন, তার ছেলে হারুন মিয়া ও নাঈম মিয়া।

ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার অরিত সরকার কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলাকারীদের ১৮ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এরা পেশাদার অপরাধী। আসামি হারুন মিয়ার নামে আরও দুটি মামলা রয়েছে। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

এর আগে রোববার (১৭ মার্চ) রাতে উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামে পরোয়ানাভুক্ত আসামি বেদেনা খাতুনকে ত্রিশাল থানা পুলিশ গ্রেপ্তার করতে যায়। এ সময় দুই ছেলে হারুন মিয়া ও নাঈম মিয়া পুলিশ সদস্যদের দা দিয়ে আঘাত করে আসামি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এতে আহত হন এসআই ইসমাইল হোসেন, এএসআই গোলাম রসুল ও রাকিবুল ইসলাম। এ ঘটনায় সোমবার (১৮ মার্চ) বিকেলে ত্রিশাল থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন।

পুলিশ অভিযান চালিয়ে আসামি হারুন মিয়াকে ভালুকা উপজেলার সিডস্টোর এবং আসামি নাঈম ও বেদেনা খাতুনকে ত্রিশালের বইলর ইউনিয়নের হিন্দুপল্লী নদীরপাড় এলাকা থেকে গ্রেপ্তার করে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১০

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১১

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১২

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৩

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৪

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৫

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৬

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৭

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৮

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৯

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

২০
X