কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব। ছবি : কালবেলা
ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব। ছবি : কালবেলা

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব। শনিবার (২৩ মার্চ) দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলেন, ঈশ্বরদী পৌরসভার কাচারীপাড়া এলাকার শাকিল রহমানের ছেলে জোবায়ের রহমান (১৭), আমবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে রোহান হোসেন (২১), একই এলাকার জাবেদ আলির ছেলে আল আমিন (১৭), মৃত লিটন হোসেনের ছেলে বাপ্পী হোসেন (১৬), আনিসুর রহমানের ছেলে রাকিব হোসেন (১৭), শহরের কদমতলা এলাকার জাহাঙ্গির হোসেনের ছেলে শিহাব হোসেন (১৬), মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন (১৭) ও পূর্ব ট্যাংকি ঈদগাহ রোড এলাকার হাসান আলির ছেলে তাহসিন আলী (১৭)।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান রোববার (২৪ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় জন সাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। বিভিন্ন রাস্তাঘাটে ও শহরের বিভিন্ন গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মে জড়িত তারা।

স্থানীয়দের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X