শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার বাড়িতে ডিবির অভিযান, ফেনসিডিল উদ্ধার

আ.লীগ নেতা আবুল হোসেন দেওয়ানের বাড়ি থেকে উদ্ধার হওয়া ফেনসিডিল। ছবি : কালবেলা
আ.লীগ নেতা আবুল হোসেন দেওয়ানের বাড়ি থেকে উদ্ধার হওয়া ফেনসিডিল। ছবি : কালবেলা

শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৪ মার্চ) বিকেল ৩টায় শরীয়তপুর ডিবি পুলিশের একটি দল পাংল ইউনিয়নের আটিপাড়া এলাকা হতে এসব ফেন্সিডিল উদ্ধার করে।

আ.লীগের ওই নেতার নাম আবুল হোসেন দেওয়ান। তিনি পাংল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি।

এ সময় ফেনসিডিল ব্যবসায়ী আবুল হোসেন দেওয়ানের ভাগিনা নাজমুল দেওয়ান কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে যায়। তবে ডিবি পুলিশ বাদি হয়ে মাদক আইনে নাজমুলের বিরুদ্ধে একটি মামলা করেছে।

ডিবি পুলিশের এসআই শরীফ মফিজুর রহমান কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা আবুল হোসেন দেওয়ানের বাড়িতে অভিযান চালাই। চেয়ারম্যানের পরিত্যক্ত ঘর থেকে তার ভাগিনা নাজমুলের রাখা ১০০ পিস ফেনসিডিল উদ্ধার করি। এ সময় নাজমুল পালিয়ে যায়। নাজমুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১১

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১২

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৩

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৪

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৬

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৭

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৮

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৯

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

২০
X