মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে নজর কাড়লেন ওসাকা

নাওমি ওসাকা। ছবি : সংগৃহীত
নাওমি ওসাকা। ছবি : সংগৃহীত

রোববার থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টেও নজর কাড়লেন নাওমি ওসাকা। ফ্যাশন প্যারেড নয় কোনো। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম। আর রড লেভার অ্যারিনায় রাতের ম্যাচে গ্র্যান্ড এন্ট্রি নিলেন নাওমি ওসাকা। এমনভাবে, দেখে মনে হবে যেন কোনো ফ্যাশন শো। লম্বা গাউন, ভেইলসহ বড় হ্যাট, হাতে জাপানি ছাতা। মঙ্গলবার মেলবোর্ন পার্কে যেন সব আলো কেড়ে নিলেন এই জাপানি তারকাই।

প্রথম রাউন্ডের ম্যাচে কোর্টেও জয়ে সূচনা করেছেন ওসাকা। দ্বিতীয় সেটে হারলেও শেষ পর্যন্ত জাপানি তারকা ৬-৩, ৩-৬ এবং ৬-৪ গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন ক্রোয়েশিয়ার আন্তোনিয়া রুজিচের বিরুদ্ধে। এছাড়া, ১০ নম্বর বাছাই বেলিন্ডা বেনচিচও সহজে ৬-০ এবং ৭-৫ গেমে হারালেন ব্রিটেনের কেটি বোল্টারকে।

ফরাসি ওপেনের সাবেক চ্যাম্পিয়ন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কোও ৬-৪ এবং ৬-৪ গেমে হারালেন রেবেকা স্রামকোভাকে। পাঁচ নম্বর বাছাই এলনা রিবাকিনা ৬-৪ এবং ৬-৩ গেমে হারিয়েছেন কাজা জুভানকে। আমেরিকার স্লোয়ানে স্টিফেন্স ৬-৭ এবং ২-৬ গেমে হেরে গেলেন ক্যারোলিনা পিসকোভার কাছে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যাডিসন কিস ৭-৬ এবং ৬-১ গেমে হারিয়েছেন ওলেকসান্দ্রা ওলিনিকোভাকে।

কোর্টের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই আলোচিত নাম ওসাকা। ভিন্নভাবে অস্ট্রেলিয়ান ওপেনে আলোচনায় এসে যেন নিজের বৈশিষ্ট্যটাই ফুটিয়ে তুললেন চার গ্র্যান্ড স্লামের মালিক।

অস্ট্রেলিয়ান ওপেনে দুইবার শিরোপা জয়ের নজির গড়েছেন ওসাকা। ২০১৯ সালে প্রথম এবং ২০২১ সালে সর্বশেষ মেলবোর্নের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ২৮ বছর বয়সী এই তারকা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামীকাল আবারও কোর্টে নামবেন তিনি। যেখানে তার প্রতিপক্ষ রোমানিয়ার সোরানা সিরস্টিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X