ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০২:১৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন এবং মোটরসাইকেলে থাকা আরেক যুবক আহত হয়েছেন। আহত যুবককে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টায় পৌরসভার গঙ্গাবর্দী এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, নিহত সালমান ও আকাশ মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাওয়ার পথে ঢাকা খুলনা মহাসড়কে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাক পৌর এলাকার গঙ্গাবর্দী এলাকায় তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই যুবক সালমান খান মারা যান। গুরুতর আহত হন আকাশ প্রামানিক।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের আইয়ুব খানের ছেলে নিহত যুবক সালমান খান (২৫) এবং আহত আকাশ প্রামানিক (২৭) একই এলাকার জামাল প্রামানিকের ছেলে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী কালবেলাকে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আকাশ প্রামানিককে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সালমান খানের মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১০

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১২

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৩

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৪

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৫

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৬

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৭

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৮

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৯

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

২০
X