কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে প্রাইভেট কারচাপায় ভ্যানচালক নিহত

গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা
গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেট কারচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পথচারী।

মঙ্গলবার (২৬ মার্চ) গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সালনায় ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি বেকারি ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের পরিচয় বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

ওসি রাফিউল করিম জানান, এই ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১০

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১১

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

১৩

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১৪

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১৫

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১৬

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১৭

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

২০
X