মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৬:১৫ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে একদিনেই পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি।
পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি।

চাঁদপুরের মতলব উত্তরে পুকুরে ডুবে সামিউল (৪) ও সামিয়া (৩) নামে আপন দুই ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ফরিদকান্দি গ্রামের বেপারি বাড়িতে এই ঘটনা ঘটে। সামিউল ও সামিয়া ওই বাড়ির মো. পারভেজ হাসানের সন্তান।

অপরদিকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর খামারবাড়ির পুকুরে ডুবে বায়জিদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বায়জিদের মা কুলসুমা বেগম জানান, সকালে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় বায়জিদ। পরে দুপুরে তার মৃতদেহ ভেসে উঠে।

মতলব দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সামিউলের স্বজন জানায়, প্রতিদিনের মতো বিকেলে বাড়িতে খেলা করছিল সামিউল ও সামিয়া। খেলতে গিয়ে এক সময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুকুরে পানিতে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিত্তিকা মজুমদার তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিুশুর মৃত্যু হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X