লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বিএনপির ১৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরে বিএনপির ১৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরের রামগতিতে হামলা চালিয়ে ছাত্রলীগ কর্মীর পরিবারের সদস্যদের মারধর ও দোকনঘরে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ১৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এতে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। এ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুলাই) রাতে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বিকেলে আহত ছাত্রলীগ কর্মী মো. শাকিলের বাবা আবদুর রব বাদী হয়ে রামগতি থানায় এ মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন, রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নিরব শেখ, ওয়ার্ড যুবদল নেতা মো. বাশার ও আল-আমিন।

থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে নোয়াখালীতে পথযাত্রা শেষে বিএনপি নেতাকর্মীরা রামদয়াল বাজার এলাকায় আসে। এরপর ছাত্রদলের এক নেতার সঙ্গে স্থানীয় ছাত্রলীগ কর্মী মো. শাকিলের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে অভিযুক্তদের হামলায় শাকিল, তার বাবা আব্দুর রব, ভাই মো. উজ্জল, মো. ইয়াসিন, মো. হাসান ও বোন বিবি রাবেয়াসহ সাতজন আহত হয়। হামলাকারীরা আবদুর রবের অস্থায়ী দোকানটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। চরআলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন বলেন, ছাত্রলীগ কর্মী শাকিল ও স্থানীয় আব্দুল হাদী কলেজ ছাত্রদল কর্মী জিহাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে রামগতি উপজেলা যুবদলের আহবায়ক জমির উদ্দিন মাস্টারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ছাত্রলীগ কর্মী শাকিলের বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় হামলাকারীরা একটি দোকানঘরে আগুন লাগিয়ে দেয়।

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক জমির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

রামগতি থানার ওসি আলমগীর হোসেন বলেন, হামলার ঘটনায় ১৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আটক ৩ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১০

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১১

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১২

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৩

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৫

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৬

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৭

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৮

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

২০
X