পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে কাঁচামরিচের কেজি ৫ টাকা

কাঁচামরিচ। ছবি : সংগৃহীত
কাঁচামরিচ। ছবি : সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে কাঁচামরিচ বাজারে মারাত্মক ধস নেমেছে। কেজি প্রতি ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। মঙ্গলবার (২ এপ্রিল) পার্বতীপুরের বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

মাত্র এক মাস আগে পার্বতীপুরে পাইকারি বাজারে কাঁচামরিচের দাম ৮০-১০০ টাকা কেজিতে বেচাকেনা হয়। সে সময় কৃষকদের মুখে হাসি থাকলেও নাভিশ্বাস ওঠে ক্রেতাদের। এক মাস পর মঙ্গলবার পার্বতীপুরের বাজারে সেই কাঁচামরিচ এখন মাত্র ১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জমি থেকে কাঁচা মরিচ তুলতে যে শ্রমিক মজুরি গুণতে হচ্ছে, সেই টাকা উঠছে না বলে দাবি করেছেন মরিচ চাষিরা।

উপজেলায় এবার চলতি রবি মৌসুমে প্রায় ৯২ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়। বিগত বছরের তুলনায় এবার মরিচ চাষের পরিমাণ বেশি।

উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড়হিরপুর পোদ্দারপাড়া গ্রামের মরিচ চাষি নীতেশ মহন্ত, পুতুল রানী ও পোদ্দার শাহা পাড়ার মিজানুর জানায়, জমি থেকে মরিচ তুলতে একজন মহিলা শ্রমিককে ২০০ টাকা দিন মজুরি দিতে হয়। সেই শ্রমিক সারা দিনে ১৫ কেজি মরিচ জমি থেকে তুলতে পারে। মরিচ বিক্রি করে শ্রমিক মজুরি টাকায় তোলা যাচ্ছে না। মরিজ পাইকারদের কাছে বিক্রি করছি ৫-৭ কেজি।

পার্বতীপুর শহরের বাজারের কাঁচা মালের ব্যবসায়ী নুর আলম বলেন, রমজান মাস তার ওপর আবহাওয়া ভালো থাকায় মরিচের উৎপাদন বেশ ভালো হয়েছে। এর ফলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে।

বসিরবানিয়া বাজারের ক্রেতা খালেকুল জ্জামান বলেন, কাঁচামরিচের দাম কমায় কিছুটা স্বস্তি এসেছে। মরিচ কিছুদিন আগেও বেশি দামে কিনতে হয়েছে।

পার্বতীপুর শহরের নতুন বাজার কাঁচামরিচ পাইকারি আড়ৎদার ইব্রাহিম খলিল জানায়, বাজারে কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে। আড়ত থেকে খুচরা বিক্রেতারা ৮-১০ টাকায় কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হাসান জানান, কাঁচা মরিচের উৎপাদন বেশি সেজন্য বাজারে এখন চাহিদা না থাকায় মরিচের মূল্য কমেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১০

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১১

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৩

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৪

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৬

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৭

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৮

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৯

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X