সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৯:০০ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার বিয়ে, মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল যুবকের

মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করছেন আহাদ আলী। ছবি : সংগৃহীত
মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করছেন আহাদ আলী। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের আহাদ আলী। বছরখানেক আগে এ গ্রামেরই এক স্কুলছাত্রীর সঙ্গে পরিচয় হয়। পরে তা পরিণত হয় প্রেমের সম্পর্কে।

ঠিকঠাক চলছিল সব। সময় পেলেই দেখা করতেন দুজন। দেখেছিলেন ঘর বাঁধার স্বপ্নও। হঠাৎ সব স্বপ্ন মুছে যায় আহাদের। প্রেমের সম্পর্কের কথা জানাজানি হলে আহাদের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হননি স্কুলছাত্রীর বাবা। পরে অন্য জায়গায় মেয়ের বিয়ে দেন।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন জানান, প্রেমিকার বিয়ের পর মানসিকভাবে ভেঙে পড়েন আহাদ আলী। ক্ষোভে, দুঃখ ও অভিমান সবই হয় তার। তবে আবেগে কোনো ভুলপথে পা বাড়াননি।

তিনি জানান, অনেকেই আত্মহত্যার পথ বেছে নেন। তবে তিনি সিদ্ধান্ত নেন, মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার।

যেই ভাবনা, সেই কাজ। শনিবার সকালে নিজ বাড়িতে মাথা ন্যাড়া করেন আহাদ। পরে দুধ দিয়ে গোসল করেন। আহাদের এ কাণ্ড দেখে জড়ো হন স্থানীয়রা।

আহাদ জানান, প্রেম-ভালোবাসা করে অকারণে সময় ও অর্থ নষ্ট করার দরকার নেই। এতে জীবনহানির ঘটনাও ঘটে। তিনি তার বন্ধুদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়ে আগামীতে ঝামেলাহীন সুন্দর সময় পার করতে চান আহাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১০

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১১

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১২

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৫

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৬

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৭

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৮

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

২০
X