কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কৌশলে সোনালী ব্যাংকের ম্যানেজারকে ছেড়ে দেয় কেএনএফ

বান্দরবানে আয়োজিত ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ছবি: সংগৃহীত
বান্দরবানে আয়োজিত ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ছবি: সংগৃহীত

অপহরণের দুদিন পর বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ভুক্তভোগীর সাহসিকতা এবং শক্ত মনোবলের কারণে সন্ত্রাসীরা খুব একটা সুবিধা করতে পারেনি। র‌্যাবের কৌশল কাজে লেগেছে। তারা ম্যানেজারকে মোটরসাইকেলে করে নিরাপদে ফিরিয়ে দিয়ে গেছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টায় র‍্যাবের মধ্যস্থতায় ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার এবং র‍্যাবের পরবর্তী আভিযানিক কার্যক্রম নিয়ে ব্রিফিং করা হয়।

খন্দকার আল মঈন জানান, অস্ত্রধারী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা ১০ থেকে ১২ জন ছিল। অপহরণের আগে তারা ব্যাংক ম্যানেজারের কাছে এক কোটি টাকা চায়। তাহলে তাকে ছেড়ে দেবে বলে জানায়। তারা ভল্টের চাবি চায়। কিন্তু ম্যানেজার কৌশলে সব এড়িয়ে যান।

তিনি আরও জানান, অপহরণের পর ব্যাংক ম্যানেজারকে বেথেল পাড়ার পাশ দিয়ে হাঁটিয়ে গহিন পাহাড়ে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ৩টার দিকে খাবার হিসেবে নুডলস দেয়। কখনো কখনো চোখ বাঁধা হয়েছে, আবার খুলে দেওয়া হয়েছে। তারা দুবার খাবার সরবরাহ করেছে, মারধরও করেছে। র‌্যাব কর্মকর্তা বলেন,

ব্যাংক ম্যানেজারকে অপহরণের পরই তাকে উদ্ধারে আমরা মাঠে নামি। আমরা বেশকিছু কৌশল অবলম্বন করেছি। আমরা স্থানীয় জনগোষ্ঠীদের সহযোগিতা নিয়েছি, যারা পার্বত্য অঞ্চলকে শান্ত রাখতে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থা যারা আছে সবার সহযোগিতা নিয়েছি। এর মধ্যে গতকাল একটা কৌশল আমাদের কাজে এসেছে। এরপর তারা নিজেদের মোটরসাইকেলের মাঝে বসিয়ে একটি স্থানে ম্যানেজারকে রেখে গেছে। কিন্তু কৌশলগত কারণে সেই জায়গার নাম বলতে চাই না।

সন্ত্রাসীরা ব্যাংক ম্যানেজারের ল্যাপটপ নিয়ে সাইবার হামলা চালানোর চেষ্টা করেছে দাবি করে আল মঈন বলেন, ব্যাংকে হামলার পর তারা ম্যানেজারের ল্যাপটপ নিয়ে গিয়েছিল। তারা ল্যাপটপ খুলে চেষ্টা করেছিল সাইবার হামলা চালানোর। কিন্তু ম্যানেজারের কৌশলের কারণে তারা সেটা পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ নদীর পানি বিপৎসীমার উপরে, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ

এমবাপ্পের বিরুদ্ধে মামলার হুমকি

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

বাউবিতে চা-চক্র / ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’

জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা জুমার

মাছের ড্রামে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি

বঙ্গোপসাগরে তিন ট্রলারডুবি, ১৩ জেলে নিখোঁজ

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, আসামি রিমান্ডে

১০

বান্দরবানে পাহাড় ধসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত

১১

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা

১২

চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

১৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

১৪

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

১৫

শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন শিবা-জয় কমিটি

১৬

তদন্তের মুখে থাকা বেবিচক প্রকৌশলী শরিফুলকে বদলি

১৭

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবেরের

১৮

‘হেয়ারকাট’ নয়, সুদসহ পুরো আমানতই ফেরত পাবেন গ্রাহকরা: অর্থমন্ত্রী

১৯

ট্রাম্পের এক ঘোষণায় বাড়ল তেলের দাম

২০
X