কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানেজার ও কর্মীদের বেঁধে টয়লেটে রেখে ব্যাংক থেকে ২০ কোটি রুপির স্বর্ণ লুট 

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। ছবি: সংগৃহীত
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর পোশাক পরে অস্ত্র হাতে নিয়ে মুখে মাস্ক পরে তিন ব্যক্তি ব্যাংকে ঢুকে ২০ কোটি রুপি মূল্যের স্বর্ণালংকার ও এক কোটি রুপি হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভারতের কর্ণাটকের চাঁদাচান শহরে অবস্থিত স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখায় এ ঘটনা ঘটে। পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি

ব্যাংকে প্রবেশ করেই ডাকাতরা অস্ত্রের মুখে কর্মী ও ম্যানেজারের হাত-পা বেঁধে টয়লেটে আটকে রাখে। এ ছাড়া ব্যাংকে উপস্থিত থাকা গ্রাহকদেরও প্লাটিক ব্যাগের রশি দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। যাতে তারা ঘটনাস্থল ত্যাগ করতে না পারে।

পরে ব্যাংকের ম্যানেজারকে ব্যাংকের ভল্ট খুলতে বলা হয়। খোলা না হলে তারা গুলি করার হুমকি দেয়। এক পর্যায়ে ম্যানেজার বাধ্য হয়ে ভল্ট খুলে দেন। সঙ্গে সঙ্গে ডাকাত দলের সদস্য টাকা-পয়সা ও স্বর্ণালংকার ব্যাগে করে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর চাঁদাচান থানার পুলিশ পরিদর্শক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ডাকাতরা ভুয়া নম্বর প্লেটের একটি গাড়ি ব্যবহার করেছে। তারা পান্ধাপুরের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে কর্ণাটক ও মহারাষ্ট্র পুলিশ অভিযান চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X