ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে কে কি বলল, এটা বড় কথা নয় : কৃষিমন্ত্রী

এলডিডিপি প্রকল্পের মহিলা সদস্যদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। ছবি : কালবেলা
এলডিডিপি প্রকল্পের মহিলা সদস্যদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে কে কি বলল, এটা বড় কথা নয়। হোক দেশি, কিংবা বিদেশি।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় ধনবাড়ী-মধুপুর নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়নের (এলডিডিপি) আওতায় ধনবাড়ীর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম এবং এলডিডিপি প্রকল্পের মহিলা সদস্যদের মধ্যে মুরগির ঘর বানানো বরাদ্দের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ধনবাড়ীর নওয়াব মঞ্জিলে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, আপনারা জানেন প্রায় ১৫ বছর শেষ হতে যাচ্ছে বর্তমান সরকারের। সামনে জাতীয় নির্বাচন। শেখ হাসিনা সরকারের অধীনে অনেক উন্নয়ন হয়েছে, যা বর্তমানে দৃশ্যমান। এমন কোনো খাত নেই উন্নয়ন হয়নি। এ উন্নয়নে দেশের জনগণ আবারও শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করবে। আমরা যে বাংলাদেশ সৃষ্টি করেছি এটা আরও উন্নত হবে। সারা পৃথিবীতে আমরা মর্যাদাশীল জাতি হয়ে মাথা উঁচু করে কথা বলব।

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে অভিভাবকদের বলেন, আপনাদের শিশুসন্তানদের এখন থেকে সঠিক যত্ম নিতে হবে। তাদের পুষ্টিকর ও নিরাপদ খাদ্য দিতে হবে। এতে মেধা আরও ভালো হবে। তাদের মেধা ভালো হলে দেশসেবায় এগিয়ে আসবে। তাই আপনারা সন্তানদের যত্ম নেবেন।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, জেব উন নাহার লিনা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফ’র

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১০

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১১

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১২

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৩

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৪

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৫

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

২০
X