ঠাকুরগাঁও প্রতিনিধি :
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০২:৫৭ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আকাশে হঠাৎ দেখা মিলল অদ্ভুত আলোর মিছিল

আলোর বিচ্ছুরিত বিন্দুগুলোর ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন অনেকেই। ছবি: কালবেলা
আলোর বিচ্ছুরিত বিন্দুগুলোর ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন অনেকেই। ছবি: কালবেলা

হঠাৎ ঠাকুরগাঁওয়ের আকাশে দেখা গেছে অসংখ্য অদ্ভুত আলোর বিন্দুর মিছিল। বিরল এ দৃশ্য দেখতে থমকে গিয়েছিল পথচলতি মানুষ। আকাশের দিকে তাকিয়ে ছবি তোলেন অনেকেই। কোথা থেকে আসছে সারিবদ্ধ এ আলোর বিচ্ছুরিত মিছিল, এ নিয়ে বাড়ছে কৌতূহল।

শনিবার রাতে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলো সদর উপজেলার আউলিয়াপুর ভাতগাঁওসহ আশপাশ এলাকার মানুষ। আষাঢ়ের শেষ দিনে রাত ৮টা ২০ মিনিটে দেখা গেল সেই দৃশ্য। পশ্চিম-উত্তর গোলার্ধ থেকে পূর্ব-দক্ষিণ গোলার্ধের আকাশে উঠে যাচ্ছিল সেই আলোর বিন্দু বিন্দু মিছিল। ১০-১২ মিনিট পরেই মেঘে ঢাকা আকাশে মিলিয়ে যায় সেটি।

আলোর বিচ্ছুরিত বিন্দুগুলোর ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন অনেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দৃশ্য দেখে রাকিব ইসলাম নামে একজন লিখেছেন, ফোঁটা ফোঁটা চলন্ত আলোর বিন্দু দেখে যেমন মুগ্ধ হয়েছি, তেমনি ভয় পেয়েছি- আদতে জিনিসটা কী! খারাপ কিছু না তো?

মাহমুদ বকুল ইসলাম লিখেছেন, এটা হতে পারে ইলন মাস্কের স্যাটেলাইট।

ঠাকুরগাঁও সরকারি কলেজের পদার্থবিদ্যার শিক্ষক রবিউল করিম বলেন, পৃথিবীর ছায়াপথে উজ্জ্বল বিন্দু দেখা গেছে। লোকমুখে শুনেছি এদিন স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটি থেকে ২৫ মিনিট পর্যন্ত দেখা গিয়েছিল এই দৃশ্য। কতদিন বাদে আবার এমন দৃশ্য দেখা যাবে, তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। নিজের নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়। এটা তেমনই একটি ঘটনা। তাই আবার কবে দেখা যাবে, তা বলা সম্ভব নয়।

আকাশে এমন আলোর মিছিল প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, এ বিষয়টি খোঁজখবর নিয়ে জানানো সম্ভব হবে- এটি আসলে কী!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X