শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৩:০৫ এএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি পরিদর্শনে রূপপুরে প্রধানমন্ত্রীর জ্বালানীবিষয়ক উপদেষ্টা

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। ছবি : কালবেলা
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। ছবি : কালবেলা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট ও গ্রিড নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

শনিবার (১০ জুন) সকালে ঈশ্বরদীর রূপপুরে প্রকল্প এলাকা পরিদর্শন ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকল্পের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনকে সামনে রেখে যে সকল মাইলস্টোন রয়েছে সেগুলো হলো : চলতি বছরের অক্টোবরের মধ্যে জ্বালানী প্রাপ্তি, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে জ্বালানী লোডিং ও স্টার্ট-আপ সম্পন্ন করে গ্রিডের সঙ্গে সিংক্রোনাইজেশন ও ইভ্যাকুয়েশন অর্থাৎ গ্রিডের সঙ্গে খাপ খাওয়ানো বা সমন্বয় বিধান এবং গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু, যা পর‌্যায়ক্রমে করা হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হাবিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, জ্বালানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মনীরা সুলতানা, পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম আলম বকসি, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামীসহ দুই মন্ত্রণালয় ও রূপপুর এনপিপি’র উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জ্বালানী উপদেষ্টার পরিদর্শনের খবর নিশ্চিত করে জানান, অক্টোবরের মধ্যে প্রথম ইউনিটের জ্বালানী (ইউরেনিয়াম) পাওয়া যাবে। আগামী বছরের মাঝামাঝি জ্বালানী লোডিং করে স্টার্ট-আপ করা হবে। স্টার্ট-আপের পর গ্রিডের সাথে খাপ খাওয়ানো বা সমন্বয় বিধান ও গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরুর জন্য গ্রিড সিংক্রোনাইজেশন ও ইভ্যাকুয়েশন কার্যক্রম পরিচালিত হবে। এসব লক্ষ্যকে সামনে নিয়ে রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই গ্রিড প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের, গ্রিড নির্মাণ কাজের অগ্রগতি ও দুই প্রকল্পের কাজের সমন্বয় করতেই জ্বালানী উপদেষ্ঠা প্রকল্প ভিজিটে এসেছেন। প্রকল্পের সঙ্গে পিজিসিবি’র কাজের সমন্বয়ের জন্য তিনি দুই মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই গ্রিডে বিদ্যুৎ ইভাকুয়েশন শুরু করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১২

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৩

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৪

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৫

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৬

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৭

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৮

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৯

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

২০
X