স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান

বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ নারী ক্রিকেট দল । পুরোনো ছবি
বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ নারী ক্রিকেট দল । পুরোনো ছবি

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দলের সামনে আসছে নতুন চ্যালেঞ্জ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল। আজ আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৩০ নভেম্বর ঢাকায় পৌঁছাবে পাকিস্তানের কনিষ্ঠ দল। সেখান থেকে সরাসরি কক্সবাজারে যাবে তারা। কক্সবাজার একাডেমি মাঠেই ১ ও ২ ডিসেম্বর দুই দিনের অনুশীলন সেরে মাঠের লড়াইয়ে নামবে সফরকারীরা।

দুই দলের সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে। ৪ ডিসেম্বর বিশ্রাম নিয়ে ৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের তৃতীয় ম্যাচ ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

টানা তিন ম্যাচের পর ৮ ডিসেম্বর নির্ধারিত বিশ্রাম দিবস। এরপর ৯ ডিসেম্বর আবার অনুশীলনে ফিরবে পাকিস্তান দল। ১০ ডিসেম্বর চতুর্থ ম্যাচ, আর ১২ ডিসেম্বর পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি আয়োজিত হবে।

পাঁচ ম্যাচের প্রতিটিই অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে, দুপুর ১:৩০ মিনিট থেকে বিকেল ৪:১৫ মিনিট পর্যন্ত।

এই সিরিজকে সামনে রেখে দুই দলই কক্সবাজারের নতুন আন্তর্জাতিক মানের ভেন্যুতে নিজেদের প্রস্তুতি শাণিত করবে। নারী অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশ–পাকিস্তান লড়াই সমর্থকদের মাঝেও দারুণ আগ্রহ তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X