ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন। ছবি : কালবেলা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন। ছবি : কালবেলা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে পরিত্যক্ত কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে পদ্মা নদীর ধারে স্তূপ করে রাখা কাঠের সরঞ্জামাদিতে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে।

পরে ঈশ্বরদীর ৪টি ফায়ার সার্ভিস স্টেশনের ৮টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়েই পার্শ্ববর্তী রূপপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরিফুল আহমেদ ভূঁইয়া বলেন, রূপপুর প্রকল্পের এক পাশে কাঠের ময়লার স্তূপ রাখা ছিল। হঠাৎ কর্মকর্তারা সেখানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সাভিসের ৮টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইড ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, পরিত্যক্ত কাঠের স্তূপে সামান্য আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতেও সক্ষম। এটি সামান্য একটি ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X