রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৬:৩৩ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সামনে নিহতের স্বজনদের অপেক্ষা। ছবি : কালবেলা
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সামনে নিহতের স্বজনদের অপেক্ষা। ছবি : কালবেলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের ইসলামপুর ইউনিয়নের গণপত্তা ইটভাটার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী এলাকার রাজ্জাক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার পর মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মেহেদী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৯টার দিকে সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X