বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

সিরাজগঞ্জের ওপর দিয়ে বয়ে চলেছে মাঝারি তাপপ্রবাহ। স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে জেলার দুটি আবহাওয়া স্টেশনে। এদিকে তীব্র গরমের মধ্যে মাঠে কৃষিকাজ করতে গিয়ে তাড়াশে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আফসার আলী (৬৫) কালুপাড়া গ্রামের মহরম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আফসার আলী বাড়ি থেকে মাঠে কৃষিকাজ করার জন্য বের হন। কাজ করতে করতেই তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, কালুপাড়ায় আফসার আলী নামে এক কৃষক হিটস্ট্রোকে মারা গেছেন বলে শুনেছি।

এদিকে গত তিন দিন ধরে সিরাজগঞ্জে এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা প্রবাহিত হচ্ছে। তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা এ যাবতকালের সর্বোচ্চ। সোমবার (২২ এপ্রিল) তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

অপরদিকে শাহজাদপুরের বাঘাবাড়ি আবহাওয়া অফিস সূত্র জানায়, মঙ্গলবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২০ এপ্রিল ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা এ যাবৎকালের সর্বোচ্চ। এ স্টেশনে ২১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ২২ এপ্রিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই সিরাজগঞ্জে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলছে। এপ্রিল মাসজুড়েই এ তাপপ্রবাহ থাকবে। তাড়াশে আবহাওয়া অফিস চালুর পরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রোববার ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাঘাবাড়ি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, বাঘাবাড়িতে ২০ এপ্রিল সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় যেটা ছিল এ অঞ্চলে এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X