বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চিরিরবন্দরে বৃষ্টির প্রত্যাশায় ইস্তিস্কার নামাজ আদায়

চিরিরবন্দরে ইস্তিস্কার নামাজ আদায়। ছবি : কালবেলা
চিরিরবন্দরে ইস্তিস্কার নামাজ আদায়। ছবি : কালবেলা

তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে বৃষ্টি প্রত্যাশা করে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানিরবন্দর এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে রানিরবন্দর ইছামতী ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করেন স্থানীয় মুসল্লিরা।

এতে বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন। ইস্তিস্কার নামাজ ও বৃষ্টির জন্য দোয়া পরিচালনা করেন ভুষিরবন্দরের বাগান বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ আবু রায়হান। ইস্তিস্কার নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় মুসল্লিরা হাউমাউ করে কেঁদে কেঁদে বৃষ্টি প্রত্যাশায় দোয়া করেন। ওই ইস্তিস্কার নামাজে উপস্থিত ছিলেন, ইছামতী ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা মোখলেছুর রহমান, ভাইস প্রিন্সিপাল মাও. হবিবর রহমান, সহকারী শিক্ষক সামিনুর রহমান শাওনসহ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি।

স্থানীয়রা জানান, বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ, খাল-বিল, নদী-নালা শুকিয়ে চৌচির হয়েছে। পানির অভাবে চাষাবাদও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের ফসল। এ কারণেই আল্লাহ তায়ালার দরবারে বৃষ্টি চেয়ে এলাকাবাসী খোলা মাঠে নামাজ আদায় ও দোয়ার আয়োজন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১০

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১১

নতুন মুদ্রানীতি ঘোষণা

১২

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৫

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৬

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৭

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৮

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৯

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২০
X