রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৪০ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

রাঙ্গুনিয়ায় মুসল্লিদের ইস্তিস্কার নামাজ আদায়। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ায় মুসল্লিদের ইস্তিস্কার নামাজ আদায়। ছবি : কালবেলা

রাঙ্গুনিয়ায় তীব্র দাবদাহে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে। চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য নামাজ শেষে দুই হাত তুলে চোখের পানি ফেলেন।

বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নে এ নামাজ আদায় করা হয়।

সরফভাটা ইত্যাদি চত্বরের পশ্চিমে রাস্তা সংলগ্ন খোলা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে এলাকাবাসীসহ বিভিন্ন স্থানের মুসল্লিরা অংশ নেন। বিশেষ এ নামাজে ইমামতি করেন মাওলানা আবুল বয়ান।

নামাজ শেষে মুসল্লিদের নিয়ে খুতবা ও আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন তারা। চলমান প্রচণ্ড দাবদাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য এ সময় কান্নাকাটিও করেন। শেষে হযরত ওসমান বিন আফফান (সা:) নূরানী কিন্ডারগার্টেনের ব্যবস্থাপনায় আগত মুসল্লিদের মাঝে শরবত বিতরণ করা হয়।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। পানির অভাবে চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X