ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে বৃষ্টির কামনায় ইসতিসকার নামাজ

জয়পুরহাটে ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা
জয়পুরহাটে ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন। হুমকির মুখে ফল ও ফসল। প্রচণ্ড গরম আর কাঠফাটা রোদে বিপর্যস্ত জনজীবন। তীব্র তাপপ্রবাহের সঙ্গে বইছে গরম বাতাস। এ থেকে রক্ষা পেতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় ও দোয়া প্রার্থনা করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান হতে আগত মুসল্লিরা অংশ গ্রহণ করেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে দেশ। এ থেকে মুক্তি লাভের আশায় শনিবার সকালে নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা।

নামাজে ইমামতি করেন, ক্ষেতলাল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন। নামাজ শেষে তিনি খুতবা পাঠ করেন। খুতবা শেষে আল্লাহ কাছে দুই হাত তুলে মুনাজাত করান উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মওলানা মোহাম্মদ সরওয়ার হোসেন।

জানা গেছে, ইসতিসকা শব্দের অর্থ পানি প্রার্থনা করা বা বৃষ্টির জন্য দোয়া করা। যখন অনাবৃষ্টির কারণে দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে, নদী-খাল-জলাশয় শুকিয়ে যায়। মাঠে ফসলের ক্ষতি হয়। গাছপালা, উদ্ভিদ ও তৃণলতা জীর্ণ হয়ে যায়। জীবজন্তু ও পশুপাখির কষ্টের সীমা থাকে না। এমন বিপর্যয় থেকে রেহাই পেতে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। অতীত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতিভরে বৃষ্টির জন্য প্রার্থনা জানানোকে ইসতিসকা বলা হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (সুরা বাকারা, আয়াত: ১৫৩)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

১০

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১১

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১২

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১৩

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৪

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৫

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৭

কমলো এলপি গ্যাসের দাম

১৮

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৯

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

২০
X