ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

মো. উমর ফারুক। ছবি : সংগৃহীত
মো. উমর ফারুক। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে জমিতে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের ছলিমপুর মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম মো. উমর ফারুক (৪০)। তিনি একই গ্রামের মুকছেদ আলীর ছেলে।

মৃত উমর ফারুকের ভাই ফরহাদ ও প্রতিবেশী শহীদ বলেন, প্রচণ্ড গরমের মাঝেই তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান। এরপর অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উনার কোনো সন্তানাদি নেই। ত্রিশাল বাজারে উনার একটি ওয়ার্কশপের দোকান রয়েছে।

ত্রিশাল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসাইন বলেন, শুনলাম প্রচণ্ড গরমের মধ্যে তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

১০

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

১১

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

১২

মাদক কারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

১৩

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১৪

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১৫

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১৬

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১৭

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির

১৮

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

২০
X