হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০২:০৫ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

খোয়াই নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা
পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে খোয়াই নদীতে গোসলের সময় ডুবে মোশাহিদ (৬) ও জুনাইদ (১০) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আলাপুর গ্রামের কাছে নদী থেকে জুনাইদের মৃতদেহ ভেসে ওঠে। এর আগে শনিবার (২৭ এপ্রিল) বিকেলে স্থানীয়রা মোশাহিদের লাশ উদ্ধার করা হয়। শনিবার দুপুর ২টার দিকে খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোলস করতে নামে তারা।

মৃত জুনাইদ ও মোশাহিদ হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে। শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, দুই ছেলেকে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। শনিবার দুপুরে তাদের খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসলে যায়। এরপর তাদের খালাতো ভাই বাড়িতে গিয়ে জানায়, তারা দুজন নদীতে তলিয়ে গেছে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হুসেনে ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার নদীতে দুই ভাই গোসলের সময় নিখোঁজ হলে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে একজনের লাশ উদ্ধার করে। রোববার সকালে নদীতে অপরজনের মরদেহ ভেসে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

মা ও তিন মেয়েকে হত্যা: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় লোমহর্ষক সেই মুহূর্ত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১০

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১১

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১২

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৩

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৪

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৫

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৬

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৭

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৮

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

২০
X