চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র তাপপ্রবাহে ক্লাস চলেছে চুয়াডাঙ্গার স্কুল-কলেজে

দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

দীর্ঘ ছুটির পর রোববার (২৮ এপ্রিল) থেকে খুলেছে স্কুল-কলেজ। অতি তীব্র তাপপ্রবাহেও চুয়াডাঙ্গার স্কুল-কলেজগুলোতে পুরোদমে ক্লাস চলেছে। শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। তবে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ছিল শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা বলেন, গরম লাগলেও ক্লাসরুমে বসে ক্লাস করতে অসুবিধা হচ্ছে না। তবে আসা-যাওয়ায় অসুবিধা হচ্ছে। রাস্তায় বের হলেই রোদে আগুনের তেজ।

অভিভাবকরা বলছেন, এই তাপদাহের মধ্যে স্কুল খুলেছে। বাচ্চাদের ছাতা-পানির বোতল দিয়ে স্কুলে পাঠিয়েছি। তবে মে মাস পড়লেই তাপপ্রবাহ কেটে যাবে শুনছি। আর কয়েকটা দিন স্কুল বন্ধ থাকলে ভালো হতো।

শিক্ষকরা বলছেন, সরকারের নির্দেশনা মেনেই ক্লাস করানো হচ্ছে। এবার রোজার ছুটি গেল, এরপর তাপপ্রবাহের ছুটি। সিলেবাস সম্পন্ন করা মুশকিল তাই একটু কষ্ট হলেও ক্লাস করতে হবে।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্কুল চালানো হয়েছে। সব বিদ্যালয়গুলোতে সুন্দরভাবে ক্লাস চলেছে। কোথাও কোনো অসুবিধা হয়নি।

চুয়াডাঙ্গায় রোববার (২৮ এপ্রিল) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ২৩ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X