রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হিটস্ট্রোকে প্রাণ হারালেন নারী শ্রমিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাটির রাস্তা সংস্কার করার সময় হিটস্ট্রোকে লতিফা বেগম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিক উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতি‌নি‌ধি সূত্রে জানা যায়, ৪০ দিনের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পায় তার দেবর ইলিয়াস। সকা‌লে দেবরের প‌রিব‌র্তে শ্রমিক হি‌সে‌বে অন‌্যান‌্য শ্রমি‌কের স‌ঙ্গে কা‌জে যোগ দেন ল‌তিফা বেগম।

এ সময় একটি মাটির রাস্তা পুনর্নির্মাণে মা‌টি কাটার কাজ কর‌ছিলেন তি‌নি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তি‌নি। পরে অন‌্য শ্রমিকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প‌থে তি‌নি মারা যান।

বকুয়া ইউপি চেয়ারম‌্যান মো. আবু তা‌হের ব‌লেন, ওই নারী শ্রমিক কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প‌থে তার মৃত‌্যু হয়। কিছুদিন আগে এই নারীর স্বামীও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান ব‌লেন, ধারণা কর‌ছি অতিরিক্ত গরমে হিটস্ট্রোকজনিত কারণে ওই নারী শ্রমি‌কের মৃত্যু হতে পারে। হিটস্ট্রোক থেকে বাঁচতে হলে রোদের পিক টাইমগুলো এড়িয়ে চলতে হবে।

হরিপুর থানার ওসি আব্দুল লতিফ শেখ বলেন, নারী শ্রমিক ল‌তিফা বেগ‌দের সুরতহাল রিপোর্টের পর হিটস্টোকে মৃত্যু হয়েছে বলে ধারণা কর‌ছি। নিহ‌তের স্বজন‌দের কোনো আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

শ্রাবণ সন্ধ্যায় বর্ষার সুরে মুখর ঢাকার ভারতীয় হাইকমিশন  

রাজধানীতে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি

১০

স্পেন বনাম আর্জেন্টিনা: কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা

১১

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি 

১২

আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন?

১৩

শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা এমপির

১৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ৫ ঘণ্টা র‌্যাগিং

১৫

চট্টগ্রাম বন্দরে ভারী গাছ খালাসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

১৬

ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: গোলাম পরওয়ার

১৭

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

১৮

ইতালীয় ভাস্করের হাতে তৈরি বিশ্বকাপ ট্রফি, কীভাবে হয়ে উঠল ফুটবলের আইকন?

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নওশাদ গ্রেপ্তার

২০
X