শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে তাপজনিত কারণে প্রবাসীসহ দুজনের মৃত্যু

সৌদি প্রবাসী খায়রুল ইসলাম। ছবি : সংগৃহীত
সৌদি প্রবাসী খায়রুল ইসলাম। ছবি : সংগৃহীত

নাটোরে তাপজনিত কারণে প্রবাসীসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) তাদের মৃত্যু ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- নাটোর সদরের বড় হরিশপুর ঘোষপাড়া এলাকার মৃত ধনু মিয়ার ছেলে আব্দুল মান্নান (৬৫)। অপর ব্যক্তি হলেন- নলডাঙ্গা উপজেলায় খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে খায়রুল ইসলাম (৫০) নামের এক প্রবাসী।

আব্দুল মান্নানের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে কাজ করার সময় মই থেকে পড়ে যান আব্দুল মান্নান। এ সময় পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সৌদি প্রবাসী খায়রুল ইসলামের পরিবার ও এলাকাবাসী জানায়, গত ১৫ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রবাসী খায়রুল। মঙ্গলবার সকালে ক্ষেত থেকে ভুট্টা তুলতে যান তিনি। এ সময় প্রচণ্ড তাপ এবং গরমে জমিতেই অসুস্থ হয়ে পড়েন খায়রুল। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে খাজুরা বাজারে পল্লীচিকিৎসক ডা. খোরশেদ আলমের কাছে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ জানান, আব্দুল মান্নান এবং খাইরুল ইসলাম হিটস্ট্রোকে মারা গেছেন কি না- সেই বিষয়ে নিশ্চিত হতে হলে কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন এবং এটি করতে দীর্ঘ সময় লাগে। আমরা এখনই তা বলতে পারি না যে, তারা হিটস্ট্রোকে মারা গেছেন কি না। তবে তারা তাপজনিত কারণেই অসুস্থ হয়ে মারা গেছেন।

উল্লেখ্য, এপ্রিলের প্রথম থেকেই নাটোরে তাপমাত্রা ৩৯ ডিগ্রি থেকে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে, অধিকাংশ সময়েই এই অঞ্চলে তীব্র এবং অতি তীব্র তাপমাত্রা বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১০

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১১

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১২

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৩

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৪

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৫

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৭

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৮

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৯

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

২০
X