শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৬:১২ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর ১০ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রী উধাও

প্রেমিক ইয়াছিন কবির ও গৃহবধূ তাহমিনা আক্তার। ছবি : সংগৃহীত
প্রেমিক ইয়াছিন কবির ও গৃহবধূ তাহমিনা আক্তার। ছবি : সংগৃহীত

প্রবাসী স্বামীর ২ বছরের জমানো ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকার হাত ধরে তাহমিনা আক্তার (২২) নামে এক গৃহবধূ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। তাহমিনা বামনী ইউনিয়নের ইয়াকুব আলী বাড়ির আল আমিন শিপনের স্ত্রী। রোববার (১৬ জুলাই) রাতে লক্ষ্মীপুরের রায়পুরে বামনী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রবাসী ছেলে শিপনের বাবা বাদী হয়ে সহকারী পুলিশ সুপারের ( রায়পুর-রামগন্জ সার্কেল) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, প্রায় ৪ বছর আগে বামনী গ্রামের হাজি বাড়ির হোসেন আহম্মেদের মেয়ে তাহমিনার সঙ্গে একই গ্রামের প্রবাসী শিপনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দেড় বছর পরই শিপন দুবাই চলে যান। দুই বছর ধরে প্রবাস জীবনের সব টাকা স্ত্রীর নামে ব্যাংকে পাঠাতেন শিপন। স্বামী বিদেশ থাকা অবস্থায় রায়পুর পীর বাড়ির সামনে ওষুধের দোকানদার ইয়াছিন কবির নামের এক যুবকের সঙ্গে তাহমিনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে রোববার সন্ধ্যায় নিজের কাছে গচ্ছিত ১০ লাখ টাকা ও চার ভরি ওজনের স্বর্ণের চেইন, হাতের বালা, কানের দুল এবং সংসারের আসবাবপত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান ওই গৃহবধূ।

অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে প্রবাসী শিপনের বাবা মো. আমিন বাদী হয়ে সহকারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরে জানা যায়, ওই গৃহবধূ বর্তমানে প্রেমিক ইয়াছিন কবিরের বাড়িতে আছেন।

তবে ইয়াসিন বলেন, গৃহবধূ তাহমিনা তার প্রবাসী স্বামীকে তালাক দিয়ে আমার কাছে আসছে। তবে স্বর্ণ ও নগদ টাকা কিছুই আনেনি। আমি নির্দোষ।

এ ঘটনায় রায়পুর সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ শেখ সাদি বলেন, প্রবাসী শিপনের বাবা আমিন মিয়ার লিখিত অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X